বড়দিন উদ্যাপনের প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল মঙ্গলবার বড়দিন। খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ইতিমধ্যে ঘরে ঘরে শুরু হয়ে গেছে বড়দিন উদ্যাপনের প্রস্তুতি। চলছে ক্রিসমাস ট্রি সাজানোর প্রস্তুতি। আজ সোমবার মধ্যরাত থেকে শুরু হবে বড়দিনের প্রার্থনা। নগরের পাথরঘাটার প্রধান ক্যাথলিক গির্জায় আলোকসজ্জ্বাও করা হয়েছে। এখানে আজ রাতে অনুষ্ঠিত হবে প্রার্থনা। প্রার্থনায় ধর্মপ্রাণ খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন যোগদান করবেন। পাথরঘাটা, আলকরণ, ফিরিঙ্গীবাজার, জামালখানসহ বিভিন্ন স্থানে বসবাসরত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বাসায় বাসায় এখন ক্রিসমাস ট্রি সাজানোর কাজ চলছে।