বড়দিনের উৎসবে মাদকবিরোধী অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বড়দিনের উৎসবে মাদকবিরোধী অঙ্গীকার করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বী সহস্রাধিক নারী-পুরুষ ও তরুণ-তরুণী। গতকাল বৃহস্পতিবার জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর খ্রীষ্টান মিশনারি চার্চ স্কুল মাঠে অনুষ্ঠিত মেলা ও কনসার্ট অনুষ্ঠানে তাঁরা এই অঙ্গীকার করেন।বড়দিন উপলক্ষে বিদ্যালয়ের মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী মেলায় বিভিন্ন স্টলে পণ্যসামগ্রীর পসরা সাজানো হয়। ২৪ ডিসেম্বর থেকে মেলা শুরু হয়। গতকাল মাঠের মধ্যে মাদকবিরোধী কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরোহিত রেভারেন্ড দানিয়েল মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকতার হোসেন, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন, মেলা কমিটির সাধারণ সম্পাদক সুজীত মণ্ডল, অশোক মল্লিক ও প্রথম আলোর মানবসম্পদ কর্মকর্তা লরেন্স শ্যামল মল্লিক।কনসার্টে স্থানীয় ও বহিরাগত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এ সময় অনুষ্ঠানে অংশ নেওয়া নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে হাত তুলে অঙ্গীকার করেন।বড়দিন উপলক্ষে মুজিবনগরের বল্লভপুর-রতনপুর নানাভাবে সাজানো হয়। সেখানে সপ্তাহব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদকের কুফল ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য তুলে ধরা হয়।