বড়দিনের সময় হরতাল অবরোধ না দেওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ষ ছবি: বিজ্ঞপ্তি
জাতীয় প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ষ ছবি: বিজ্ঞপ্তি

নির্বিঘ্নে বড়দিন উদ্যাপনের জন্য ২৩ থেকে ২৭ ডিসেম্বর হরতাল-অবরোধ কর্মসূচি না দিতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও বলেন, বড়দিন উপলক্ষে সাধারণত খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন ঢাকা বা বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়িতে যান। ২০ ডিসেম্বরের পর থেকেই
বাড়িতে যাওয়া শুরু হয়। বড়দিন শেষে আবার কর্মস্থলে ফেরেন। তাই বড়দিনের আগে-পরে হরতাল বা অবরোধ দিলে বড়দিন যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদ্যাপন করা যাবে না।
সংবাদ সম্মেলন থেকে বড়দিন উপলক্ষে বঙ্গভবনসহ রাজধানীর বড় বড় প্রধান সড়ক ও সড়কদ্বীপে সাজসজ্জা করা, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে যাতে খ্রিষ্টান সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘু
সম্প্রদায়ের জনগণ নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য বিশেষ ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।