বড়দেশী গ্রামে পুলিশের বিশেষ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের বড়দেশী গ্রামে গতকাল রোববার পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে। সাভার থানার পুলিশের পাশাপাশি ধামরাই, আশুলিয়া ও ঢাকার পুলিশ লাইন থেকে পুলিশ এনে পুরো গ্রাম ঘেরাও করে এই অভিযান চালানো হয়।গত ১৭ জুলাই রাতে বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ১৩ দিন পর পুলিশ গতকাল ওই গ্রামে বড় ধরনের অভিযান চালায়। গ্রামে ঢোকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়ে ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ভয়ে গ্রামের অনেকেই বাসায় তালা ঝুলিয়ে গা ঢাকা দেয়। বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।তদন্ত কমিটি সাভার থানায়: ছয় ছাত্র নিহত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল সকালে সাভার থানায় উপস্থিত হয়ে গণপিটুনির সময় উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে। কমিটির সদস্যরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ও কর্মচারীদের সঙ্গেও কথা বলেন। গত ২৪ জুলাই কমিটির সদস্যরা প্রথম ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সাক্ষ্য নেন। উল্লেখ্য, বড়দেশীর হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে গত ২১ জুলাই পুলিশের উপমহাপরিদর্শক আমির উদ্দিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে গতকাল বড়দেশী গ্রামে অভিযান চালানো হয়।