বড়পুকুরিয়া কয়লাখনি অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খনি কর্তৃপক্ষের তরফ থেকে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাসে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দাদের অন্যতম সংগঠন ‘ভূমি ও সম্পদ রক্ষা কমিটি’ গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে বড়পুকুরিয়া কয়লাখনি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।স্থায়ী পুনর্বাসন, জমির দর নির্ধারণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ফাটল ধরা বাড়িঘরের ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সন্তানদের খনিতে চাকরির দাবিতে গত সোমবার বেলা ১১টা থেকে কয়লাখনির দুই ফটক অবরোধ ও খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন এই কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।