বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কর্মরত অবস্থায় জি কেক্সি (৫০) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক জেনারেল ম্যানেজার (প্রশাসন) এ কে এম সিরাজুল ইসলাম জানান, গত রোববার রাত ১১টার পালায় দলপ্রধান হিসেবে চীনা ভ্যান্টিলেশন মেজারমেন্ট শ্রমিক জি কেক্সি বাংলাদেশি অন্য শ্রমিকদের সঙ্গে ভূগর্ভে খনির এক হাজার ২০০ ফুট নিচে ১২০৩ নম্বর কোল ফেজে যান। খনির উপমহাব্যবস্থাপক (মাইনিং) সাইফুল ইসলাম জানান, বিষাক্ত কার্বন মনো-অক্সাইড গ্যাসে আক্রান্ত হয়ে জি কেক্সির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।