বড়পুকুরিয়া কয়লাখনিতে তিন মাস পর উত্তোলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে গতকাল রোববার সকাল থেকে আবার উত্তোলন শুরু হয়েছে। ভূ-গর্ভে ভূমিধস ও কারিগরি সমস্যার কারণে তিন মাস উত্তোলন পুরোপুরি বন্ধ ছিল। খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে জানান, দুপুর পর্যন্ত শ্রমিকেরা প্রায় ৬০০ মেট্রিক টন কয়লা উৎপাদন করেছে। কামরুজ্জামান আরও বলেন, ‘আমাদের প্রতিদিনের উৎপাদনের লক্ষ্যমাত্রা তিন হাজার মেট্রিক টন। কিন্ত ওই খনিমুখে কিছু সমস্যা আছে। এই কারণে আপাতত বেশি উৎপাদন করা হবে না।’