বড়পুকুরিয়া কয়লাখনিতে ফের উত্তোলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনির নতুন স্তর থেকে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু হয়েছে। ১০ সেপ্টেম্বর রাত থেকে এ কাজ শুরু হয়।পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনির ১২০৪ নম্বর স্তরের কয়লার মজুদ শেষ হওয়ার পর গত ৫ আগস্ট থেকে সেখানে উত্তোলন বন্ধ হয়ে যায়। এখন ১২০৩ নম্বর নতুন স্তর থেকে কয়লা উত্তোলন চলছে।বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান জানান, গত সোমবার রাত থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন করা হচ্ছে। আপাতত প্রতিদিন প্রায় দুই হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে পূর্ণমাত্রায় অর্থাৎ চার হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন শুরু হবে।