বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিকদের ধর্মঘট চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল শুক্রবার চতুর্থ দিন অতিবাহিত করলেও সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খনি কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বলেছেন, ২৪ আগস্ট বিকেলে বড়পুকুরিয়া কয়লাখনি, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি ও বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে এক ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে খনি ও চীনা কর্তৃপক্ষ যে বেতনকাঠামো ঘোষণা করেছে তা গ্রহণযোগ্য। কিন্তু সেখানে সরকারি ও বার্ষিক ছুটি এবং মৃত্যুজনিত ক্ষতিপূরণের কোনো নিশ্চয়তা নেই। এ কারণে শ্রমিকেরা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।