বড়পুকুরিয়া খনি এলাকায় পিস্তলসহ দুই তরুণ আটক
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় আজ রোববার সন্ধ্যা পেৌনে ছয়টার দিকে দুটি বিদেশি পিস্তলসহ দুই তরুণকে আটক করেছেন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ সময় অস্ত্রধারীদের ছোড়া গুলি পায়ে বদ্ধি হয়ে লোকমান হোসেন (৪৫) নামের একজন পথচারী আহত হন। তঁাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক দুজন হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মোমিনুল ইসলাম (৩৫) এবং একই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের ফারুক হোসেন (২৫)।
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন মণ্ডল জানান, ওই দুই তরুণ মোটরসাইকেলযোগে ফুলবাড়ী শহর থেকে বড়পুকুরিয়া কয়লাখনি হয়ে পার্বতীপুরের দিকে যাচ্ছিলেন। কয়লাখনি অতিক্রম করার সময় তাঁদের গতিবিধি দেখে সেখানকার পুলিশ ফাঁড়ির সদস্যদের সন্দেহ হলে তাঁরা মোটরসাইকেলটিকে থামতে বাধ্য করেন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তরুণ পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই দুজনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। মামলাটি তদনে্তর জন্য ডিবি পুলিশকে দেওয়া হবে। ওই দুই তরুণের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জ এবং রংপুর কোতোয়ালি থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা আছে।