বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে গতকাল সোমবার সকালে কাজে যোগ দিয়েছেন। রোববার রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর কক্ষে শ্রমিক ও কর্তৃপক্ষের এক বৈঠকে কর্মবিরতি প্রত্যাহারের ওই সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার সকাল থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৪৩ জন অনিয়মিত শ্রমিক সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামানের বরখাস্ত আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবিতে কর্মবিরতি শুরু করে। তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধের হুমকিসহ কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে কর্তৃপক্ষ গত শনিবার তাঁকে সাময়িক বরখাস্ত করে।