বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৩২ শ্রমিকের চাকরি স্থায়ী হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২৩২ জন শ্রমিকের চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে। চাকরি স্থায়ী করার দাবিতে শ্রমিকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক জানান, শনিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালনা পর্ষদের এক বৈঠকে ওই শ্রমিকদের চাকরি স্থায়ীর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকেই দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কর্মরত প্রায় এক হাজার ১০০ শ্রমিকের চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত হয়েছে।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র শ্রমিক-কর্মচারী (ক্যাজ্যুয়াল) ইউনিয়নের সভাপতি নূরুজ্জামান সরকার বলেন, দাবি মেনে নেওয়ায় সরকারকে ধন্যবাদ।