বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনি ও ফুলবাড়ীতে সমীক্ষা চালানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের গঠিত একটি কমিটি বড়পুকুরিয়ায় বিদ্যমান কয়লাখনির উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতির খনি করার সুপারিশ করেছে। একই সঙ্গে ফুলবাড়ী খনি থেকে কী পদ্ধতিতে কয়লা তোলা আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে লাভজনক হবে, তা নির্ধারণের জন্য সমীক্ষা চালানোর সুপারিশ করা হয়েছে।গতকাল সোমবার প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়েছে। আজ কমিটির এক সভায় সব সদস্য এতে সই করবেন। এরপর প্রতিবেদনটি মন্ত্রণালয়ে উপস্থাপনের জন্য সময় চাওয়া হবে। কমিটির নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনকে প্রধান করে সরকার গত বছরের সেপ্টেম্বরে ১৫ সদস্যের কমিটি গঠন করে। কমিটির কার্যপরিধির মধ্যে ছিল কয়লা তোলার পদ্ধতি নির্ধারণ থেকে শুরু করে পরিবেশ, পানি ব্যবস্থাপনা প্রভৃতি কয়লাখনি-সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়।