বড়পুকুরিয়ায় ফসলের জন্য ক্ষতিপূরণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সরকারের কাছে বড়পুকুরিয়া কয়লাখনি প্রকল্প এলাকার কৃষকদের ১৫ দিনের মধ্যে আমন ফসলের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে নেতারা গ্যাস-বিদ্যুতের সংকট নিরসনে কমিটির সাত দফা দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান।জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে জাতীয় কমিটির নেতারা বলেন, সরকারকে অবিলম্বে বড়পুকুরিয়ার মানুষের ফসলের জন্য প্রাপ্য ক্ষতিপূরণ শোধ করতে হবে। বিজ্ঞপ্তি।