বড়বাজারে ফের অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ জেলা শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে আগুনে তৈরি পোশাক বিক্রির সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
এর আগে গত শুক্রবার রাতে বড়বাজার এলাকার প্রাইম ব্যাংকের পাশে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাত আড়াইটার দিকে এলাকায় সাঈদ গেঞ্জিঘর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।