বড়লেখার সেই মাদ্রাসায় বিক্ষোভ, টাকা ফেরতের আশ্বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব হাতলিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণে টাকা আদায়ের ঘটনায় এলাকাবাসী গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছে। পরে পুলিশসহ সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে পূর্ব হাতলিয়া মাদ্রাসায় বই বিতরণকালে বিভিন্ন শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে ৩৫, ৪০ ও ৫০ টাকা করে আদায় করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকাল ১০টার দিকে মাদ্রাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা সুপারিনটেনডেন্টের অপসারণ দাবি করে স্লোগানও দেয়।