বড়লেখায় আগুনে পুড়ে গেছে পাঁচ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ফকিরেরবাজারে গত বৃহস্পতিবার গভীর রাতে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। স্থানীয় ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে ফকিরেরবাজারের স্থানীয় স্কুল মার্কেটের রেণু চৌধুরীর স্টেশনারি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের রোকনউদ্দিনের স্টেশনারি, শওকত আলী ও আতিকুর রহমানের রড-সিমেন্টের দোকান এবং পারভেজ স্টুডিওতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোর চারটার দিকে বড়লেখা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।