বড়লেখায় গৃহবধূর লাশ উদ্ধার, শ্বশুর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পূর্ব পাকশাইল গ্রাম থেকে গতকাল শুক্রবার দুপুরে ফারজানা আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর স্বামী জামাল উদ্দিন দুবাইয়ে থাকেন। ফারজানার শ্বশুর আজির উদ্দিনকে (৫৫) আটক করা হয়েছে।নিহত ফারজানার স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে ফারজানার শ্বশুরবাড়ির লোকজন মুঠোফোনে তাঁর বাবার বাড়িতে জানায়, ফারজানা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাঁর স্বজনেরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বেলা দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শ্বশুরবাড়ির একটি কক্ষের মেঝেতে ফারজানার লাশ সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রাখা ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার এবং আজির উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।