বড়লেখায় ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাওনা টাকা নিয়ে বিবাদের একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলাউদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে বদরুল ইসলামও আহত হন। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে ইউনিয়নের কাঁঠালতলী বাজারে এ ঘটনা ঘটে।