বড়লেখায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গতকাল শুক্রবার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের চুকারপুঞ্জি ও তেরাকুড়ি গ্রামের দুই ব্যক্তির মধ্যে গতকাল সকালে ঘাস কাটা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে পরবর্তী সময়ে দুই গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। বড়লেখা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের উদ্যোগে দুই পক্ষের বিরোধ মিটমাট হয়ে গেছে।