বড়লেখায় পীস স্কুল বন্ধ করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় গতকাল মঙ্গলবার পীস স্কুলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে পুলিশ। উপজেলার দক্ষিণ ঘোলসা গ্রামে এত দিন এই নামে স্কুলটি পরিচালিত হয়ে আসছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকার পীস স্কুল নামে সব বিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী গতকাল দুপুরে বড়লেখা থানার পুলিশ বড়লেখা ইন্টারন্যাশনাল পীস স্কুল নামের ওই প্রতিষ্ঠানে গিয়ে কর্তৃপক্ষকে এর কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেয়। এখানে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হতো। ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
স্কুলের অধ্যক্ষ আহমেদ মর্তুজা গতকাল মঙ্গলবার বলেন, ‘এটা বন্ধঘোষিত পীস স্কুলের কোনো শাখা না। পীস স্কুলের সঙ্গে কোনো কার্যক্রম নেই। নামটা সুন্দর লাগায় এমন নামকরণ করা হয়েছিল। সরকার পীস স্কুল বন্ধ করার নির্দেশনা দেওয়ার পর আমরা এটার নাম করেছি বড়লেখা ইন্টারন্যাশনাল প্রি-স্কুল।’