বড়লেখায় প্রতিপক্ষের কোদালের আঘাতে একজনের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রতিপক্ষের কোদালের আঘাতে সোহরাব হোসেন (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোহরাবের বাড়ি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বাগাটিকর গ্রামে।এলাকাবাসী ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, বাগাটিকর গ্রামের সামছুল হক (৩৫) ও সোহরাবের মধ্যে গত বুধবার দুপুরে কথা-কাটাকাটি হয়। সামছুল হকের সন্দেহ, সোহরাব তাঁর গাছের নারকেল চুরির সঙ্গে জড়িত। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সামছুল হক উত্তেজিত হয়ে কোদাল দিয়ে সোহরাবের মাথায় আঘাত করেন। পরে সোহরাবকে গুরুতর আহতাবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী শিরি বেগম গতকাল বৃহস্পতিবার বড়লেখা থানায় একটি হত্যা মামলা করেছেন।