বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম গাংকুলের কাতারপ্রবাসী জামাল উদ্দিনের বাড়িতে গত বুধবার দিবাগত গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় নারীসহ দুজন আহত হয়েছেন। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ আট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫-১৬ জনের একটি ডাকাত দল রাত আড়াইটার দিকে কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকে। এ সময় তারা জামাল উদ্দিনের মা, স্ত্রী, দুই মেয়ে ও এক আত্মীয়কে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে আলমারি ভেঙে পাঁচ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ কম্পিউটার, পাঁচটি মুঠোফোন, দুটি ম্যাগনেট লাইটসহ আট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতের হামলায় জামাল উদ্দিনের স্ত্রী লায়লা বেগম (৪৭) ও আত্মীয় আবদুস সহিদ (৬২) আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।