বড়লেখায় বাসচাপায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা সড়কের বড়লেখা উপজেলার পশ্চিম হাতলিয়া এলাকায় গতকাল বুধবার সকালে দ্রুতগামী বাসের চাপায় সবুজ বিশ্বাস (৮) নামের এক খুদে স্কুলছাত্র নিহত হয়েছে। সে পার্শ্ববর্তী জুড়ী উপজেলার আমতৈল (বনগাঁও) গ্রামের দিনমজুর বাবুল বিশ্বাসের ছেলে এবং হাতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে।