বড়লেখায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। পুলিশ ও বাসার লোকজনের সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার উত্তর চৌমোহনাসংলগ্ন বড়লেখা বণিক সমিতির সহসভাপতি হাজি মুক্তাদির হোসেন মিছবাহর বাসায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত প্রবেশ করে। তারা বারান্দার গ্রিলের তালা ও দরজা ভেঙে ঘরে ঢুকে বন্দুক দেখিয়ে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর বাসার বিভিন্ন স্থান তছনছ করে ৩০ হাজার টাকা, ৩১ ভরি ওজনের স্বর্ণালংকার ও চারটি দামি মুঠোফোন নিয়ে যায়।