বড়লেখায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বোরহানউদ্দিন (২৪) নামের এক শুঁটকি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মাধবকুন্ডের লক্ষ্মীছড়া এলাকায় গতকাল শনিবার সকালে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি ইউনিয়নের চুকারপুঞ্জি গ্রামের তালেব আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বোরহানউদ্দিন ফেরি করে শুঁটকি বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। সেদিন রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। গতকাল তাঁর লাশ পাওয়া যায়। বোরহানউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।