বড়লেখায় রাসেলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টাইলস মিস্ত্রি রাসেল আহমদের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল এলাকাবাসী মানববন্ধন করেন। ছবিটি বড়লেখা-শাহবাজপুর সিঅ্যান্ডবি সড়কের বড়লেখা ডিগ্রি কলেজ এলাকা থেকে দুপুর ১২টার দিকে তোলা l প্রথম আলো
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টাইলস মিস্ত্রি রাসেল আহমদের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল এলাকাবাসী মানববন্ধন করেন। ছবিটি বড়লেখা-শাহবাজপুর সিঅ্যান্ডবি সড়কের বড়লেখা ডিগ্রি কলেজ এলাকা থেকে দুপুর ১২টার দিকে তোলা l প্রথম আলো

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় টাইলস মিস্ত্রি রাসেল আহমদের (২৮) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গতকাল রোববার দুপুরে মানববন্ধন শেষে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানানো হয়।
স্থানীয় সূত্র জানায়, বড়লেখা সদর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দাদের আয়োজনে বড়লেখা-শাহবাজপুর সিঅ্যান্ডবি সড়কের বড়লেখা ডিগ্রি কলেজ এলাকায় দুপুর ১২টার দিকে প্রায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
এ কর্মসূচি চলাকালে রাসেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোয়েব আহমদ, শিক্ষক বদর উদ্দিন, গ্রামের বাসিন্দা শফিক উদ্দিন, গিয়াস উদ্দিন, সালেহ আহমদ, জালাল আহমদ প্রমুখ বক্তব্য দেন।
গত ২৮ ডিসেম্বর দুই পরিবারের শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরির আঘাতে রাসেল আহমদ খুন হন। তিনি উপজেলার সদর ইউপির ব্রাহ্মণ গ্রামের বদরুল ইসলামের ছেলে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। ঢাকা থেকে ফিরছি। তবে থানার সেকেন্ড অফিসারের মাধ্যমে স্মারকলিপি দেওয়ার কথা শুনেছি।
ওসি মো. মনিরুজ্জামান আরও বলেন, এ ঘটনার মামলায় দুজন আসামির মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। আরেকজন পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে।’