বড়লেখায় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস (৩৫) এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার বড়লেখা থানায় একটি মামলা হয়েছে। এদিকে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে বিক্ষোভ করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবাস চন্দ্র দাসের বাড়ি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দ্বিতীয়ারদেহী গ্রামে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তিনি পার্শ্ববর্তী গ্রামের একটি বাড়িতে গিয়ে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শ্রীবাসকে আটক করে। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় তিনি সটকে পড়েন। ওই গৃহবধূর স্বামী দুবাই-প্রবাসী। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে শ্রীবাসসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।