বড়লেখায় শিক্ষা উপকরণ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা সদরের ষাটমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার। শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন ইউএনও ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম খান, কৃষি কর্মকর্তা মো. কুতুব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, মো. শহীদুল্লাহ প্রমুখ।