বড়লেখায় স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের বর্ণীচক গ্রামে গত সোমবার আতাউর রহমান নামের এক ব্যক্তি স্ত্রী দিলারা বেগমকে (২৮) খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় দিলারার ভাই আবদুস শুকুর বাদী হয়ে আতাউরকে আসামি করে গত মঙ্গলবার হত্যা মামলা করেন।মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, আতাউর ও তাঁর স্ত্রী দিলারার মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। দিলারার বাবার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামে। এ দম্পতির এক ছেলে ও দুই মেয়ে আছে। গত সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে আতাউর উত্তেজিত হয়ে ধারালো বঁটি দিয়ে দিলারাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে দিলারা ঘটনাস্থলেই মারা যান। পরে আতাউর নিজের গলায় বঁটি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় সন্তানেরা ঘুম থেকে জেগে ওই সব দৃশ্য দেখে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা ছুটে এসে আতাউরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।