বড়শি দিয়ে মাছ ধরার ধুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ও ইছামতী নদীতে বড়শি দিয়ে বিভিন্ন ধরনের মাছ ধরার ধুম পড়েছে। দেশীয় জাতের এসব মাছ ধরতে সকাল থেকে রাত পর্যন্ত নদীতীরে ভিড় করছেন নানা বয়সী শৌখিন মাছ শিকারিরা।
গতকাল শুক্রবার সরেজমিনে গেলে উপজেলার ধানগড়া, সিমলা, মহেশপুর, রায়গঞ্জ, ধানগড়া মধ্যপাড়াসহ নদীতীরের বিভিন্ন এলাকার ৩০-৩৫ জন জানান, এ বছর বর্ষা মৌসুম দীর্ঘায়িত হওয়ায় নদীতে মাছ ডিম ছাড়ার ও মাছ বড় হওয়ার সময় বেশি পেয়েছে। এ জন্য বোয়াল, রুই, কাতলা, বাইম, পুঁটি, টেংরাসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ ভালোই পাওয়া যাচ্ছে। শৌখিন মাছ শিকারিরা দিনভর নদীর বিভিন্ন অংশে মাছ ধরতে নেমে পড়েছেন। মাছ ধরতে দেশি বড়শির পাশাপাশি কেউ কেউ আধুনিক প্রযুক্তির বড়শিও ব্যবহার করছেন।