বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ অধ্যক্ষ একরামুল আলমকে গতকাল সোমবার দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে বিএনপি সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলার বনপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ায় একরামুলকে বহিষ্কার করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বিএনপি সূত্র জানায়, আগামী ১২ জুন বনপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপি নেতা ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের নিহত চেয়ারম্যান সানাউল্লাহ নূরের স্ত্রী মহুয়া নূরকে মেয়র প্রার্থী করার সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। এটা জানার পরও একরামুল আলম বনপাড়ার মেয়র পদে প্রার্থী হয়েছেন। দল থেকে তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করলেও তিনি তা প্রত্যাহার করেননি।একরামুল আলম প্রথম আলোকে বলেন, ‘বহিষ্কারের কোনো লিখিত সিদ্ধান্ত আমি পাইনি। তা ছাড়া পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের প্রশ্নই ওঠে না। পৌরবাসীর অনুরোধে আমি মেয়র প্রার্থী হয়েছি।’