বড়াইগ্রাম পৌর যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম পৌর যুবদলের নব-গঠিত আহ্বায়ক কমিটিকে গণ-বিচ্ছিন্ন ও পকেট কমিটি আখ্যা দিয়ে সাত দিনের মধ্যে তা বাতিল করা না হলে নেতা-কর্মীরা গণপদত্যাগের হুমকি দিয়েছেন।দলীয় সূত্র জানায়, মোস্তাফিজুর রহমান ও মশিউর রহমানকে আহ্বায়ক করে দুটি কমিটির তালিকা জেলা যুবদলের কাছে পাঠানো হয়। সম্প্রতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন কমিটিকে অনুমোদন দেয় জেলা যুবদল। কিন্তু বড়াইগ্রাম পৌর বিএনপির সুপারিশ করা কমিটিকে অনুমোদন না দেওয়ায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়।গত রোববার সন্ধ্যায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা বড়াইগ্রামে মিছিল ও সমাবেশ করেন। পরে লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাঁরা এ কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। তাঁরা আগামী সাত দিনের মধ্যে এ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। তা না হলে তাঁরা গণপদত্যাগ করবেন বলে জানান। সাংবাদিক সম্মেলনে বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তায়েদুল হক, যুবদলের নেতা মশিউর রহমান, ছাত্রদলের নেতা চন্দনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী বলেন, নেতা-কর্মীদের সঙ্গে আলাপ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কিছু নেতা-কর্মীর মন খারাপ হয়েছে সত্য। তবে এটা চূড়ান্ত কমিটি নয়। স্থানীয় নেতা-কর্মীরা সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত নেতা নির্বাচন করতে পারবেন।