বড়াইগ্রামে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম পৌর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে গতকাল মঙ্গলবার ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।জানা গেছে, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর এলাকার ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সভাপতিত্ব করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত এখানে স্টেশন স্থাপনের চেষ্টা করব।’