বড়াইগ্রামে বাসচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গোপালপুর ইউনিয়নের নাটোর-পাবনা মহাসড়কের শিবপুর নামক স্থানে গত বুধবার রাত পৌনে আটটার দিকে যাত্রীবাহী একটি ভটভটিকে দ্রুতগ্রামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ভটভটির এক যাত্রী নিহত ও অপর দুজন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও বনপাড়া হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর নামক স্থানে সড়কের পাশে ভটভটিটি দাঁড় করিয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে মহানগর এক্সপ্রেস নামের একটি বাস চাপা দেয়। এতে ভটভটির যাত্রী আবু সাইদ (৩২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি গোপালপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ভটভটির আহত দুই যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট শহীদুর রহমান জানান, রাতেই বাসটিকে আটক করা হয়েছে। তবে এটির চালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন।