বয়ঃসন্ধিকালে সুস্বাস্থ্য নিশ্চিত করতে অভিভাবকদের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ে গতকাল রোববার ‘জনগণের জন্য স্বাস্থ্য সংলাপ’ বিষয়ে আলোচনা সভা হয়। বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালে সুস্বাস্থ্য নিশ্চিত করা জন্য অভিভাবক ও শিক্ষকদের উচিত ছেলেমেয়েদের সমস্যাগুলো জানা ও তাদের বোঝানো।
ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির শেয়ার প্রকল্প এবং স্বাস্থ্য অধিদপ্তরের ‘অ্যাডোলেসেন্ট অ্যান্ড স্কুল হেলথ প্রোগ্রাম’-এর যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় ‘শিশু-কিশোর-কিশোরীদের জন্য বিদ্যালয়কেন্দ্রিক স্বাস্থ্যসেবা’ নামে এক সংলাপের আয়োজন করা হয়।
এ সময় বয়ঃসন্ধিকালের নানা সমস্যা নিয়ে কলেজপড়ুয়া শিক্ষার্থীরা কথা বলে। এ সময় তারা শরীরের নানা পরিবর্তন নিয়ে নানা প্রশ্ন করে। অ্যাডোলেসেন্ট অ্যান্ড স্কুল হেলথ প্রোগ্রাম ডেপুটি উপব্যবস্থাপক মো. শফিউর রহমান বলেন, ছেলেদের দাঁড়ি-গোঁফ হওয়া, গলার স্বর পরিবর্তন; মেয়েদের মাসিক হওয়া—এসব বিষয় নিয়ে হতাশ হওয়ার প্রয়োজন নেই। এর জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের সঙ্গে কথা বলা ও তাদের বোঝানো।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আশুতোষ দাস এতে সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আইসিডিডিআরবির বৈজ্ঞানিক ও প্রকল্প পরিচালক ইকবাল আনোয়ার, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (উপপরিচালক, রোগতত্ত্ব) খালেদা ইসলাম।