বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক মো. আরিফ হোসেন (১৮) গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
১৭ জানুয়ারি দিবাগত রাতে মিরপুর ৭ নম্বর সেকশনের মিল্ক ভিটা রোডের একটি পোশাক কারখানার ডাইং সেকশনে বয়লার বিস্ফোরণে আরিফ ও তাঁর সহকর্মী স্বপন দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর আড়াইটার দিকে আরিফ মারা যান। স্বপন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থাও সংকটাপন্ন।
চিকিৎসকেরা বলেছেন, আরিফের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। আরিফ নোয়াখালীর সোনাইমুড়ীর আবুল খায়েরের ছেলে।