বয়লার বিস্ফোরণে নারী, ট্রাকচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের মনিরামপুর উপজেলার ইতনা গ্রামে গতকাল শুক্রবার দুপুরে চাতালের বয়লার বিস্ফোরণে ময়না বেগম (৫০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই সময় জেলার কেশবপুর শহরে ট্রাকের চাপায় রকিবুল (৮) নামের এক শিশু নিহত হয়।
পুলিশ জানায়, গতকাল সকালে মনিরামপুরের ইতনা গ্রামের রফিকুল ইসলামের চাতালের বয়লার ধানের কুঁড়া দিয়ে জ্বালাচ্ছিলেন কয়েকজন শ্রমিক৷ এ সময় বয়লারে বিস্ফোরণ ঘটলে ময়না বেগম নিহত ও তাঁর মেয়ে মনোয়ারা বেগম (৩০) আহত হন।
গতকাল দুপুরে কেশবপুরের জাহানপুর গ্রামের আবদুল বাশার তাঁর স্ত্রী নাজমা ও শিশুপুত্র রকিবুলকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়৷ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।