বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলার নওহাটায় বয়লার বিস্ফোরণে মুকুল হোসেন (৪০) নামের এক রাইস মিলের শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন মিলের মালিক রবিউল ইসলামের ছেলে আবু বাক্কার (৩০)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, বয়লার পরিষ্কার করার জন্য মেডিসিন দিয়ে গরম করার সময় বিস্ফোরণ ঘটে। এতে মুকুল ঘটনাস্থলেই মারা যান। নিহত মুকুল উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বাকশোইল গ্রামের নইমুদ্দিনের ছেলে।
আহত আবু বাক্কারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও গুরুতর।