বয়লার বিস্ফোরণে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় ধান চাতালের বয়লার বিস্ফোরণে নারীসহ ছয় চাতাল শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিন শ্রমিককে রংপুর মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই বিস্ফোরণের ঘটনায় একটি গরু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের মেসার্স সাজ্জাদ অ্যান্ড ব্রাদার্স চালকলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন চাতালশ্রমিক নুর মোহাম্মদ (৩০), অতিন্দ্র (৫০), গোবিন্দ (২০), আছিয়া (৪২), আনোয়ারা বেগম (৩৫) ও স্বপ্না রানী (২৭)। এর মধ্যে অতিন্দ্র, গোবিন্দ ও নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।