বয়লার বিস্ফোরণে চার শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকার একটি পোশাক কারখানায় (গার্মেন্ট) গতকাল শনিবার সকালে বয়লার বিস্ফোরণে চারজন শ্রমিক আহত হয়েছেন।আহত শ্রমিকেরা হলেন শিপন (২৪), শিরীন (২০), বকুল (২২) ও মাসুম (২৩)। তাঁদের মধ্যে শিপনের অবস্থা আশঙ্কাজনক।