বয়লার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খোয়াড় মোড়ে শুক্রবার সকালে একটি চালকলে বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ সময় নারীসহ আরও চারজন আহত হন।

নিহত ব্যক্তির নাম মো. জাফর। তাঁর বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুকুলডাঙ্গা গ্রামে। আহত হন: বয়লার মিস্ত্রি রহনপুরের পাথরপূজা গ্রামের আবদুর রহিমের ছেলে মো. রাসেল (২১), খোয়ার মোড়ের আফজাল হোসেনের স্ত্রী রিনা বেগম (৫০), রহমতপাড়ার মঈনুদ্দিনের স্ত্রী জেসমিন বেগম (৫০) ও মো. ইয়াকুবের স্ত্রী আজিরন বেগম (৪৫)।

চালকল মালিক নজরুল ইসলামা জানান, সকাল ছয়টার দিকে বিস্ফোরণে গুরুতর আহত জাফর ও রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে দুইটার দিকে জাফর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য তিনজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।