বয়লার বিস্ফোরণে মা-মেয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায় ধানের চাতালের বয়লার বিস্ফোরণে আহত মা ও মেয়ে মারা গেছে। ফরিদা ইয়াসমিন (৩৫) গত শনিবার রাতে এবং তাঁর মেয়ে শরিফা খাতুন (১২) গতকাল রোববার সকালে মারা যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে মুন্ডুমালা পৌর এলাকার কামালপুর গ্রামের সামসুল হকের চাতালের বয়লারের একটি ট্যাংক বিকট শব্দে বিস্ফোরিত হয়। সেখানে কর্মরত ফরিদা ইয়াসমিন ও তাঁর মেয়ে শরিফা খাতুন এতে গুরুতর আহত হয়। আগুনে তাঁদের শরীর মারাত্মকভাবে ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকি ৎ সাধীন অবস্থায় শনিবার রাতেই মারা যান ফরিদা এবং শরিফা মারা যায় গতকাল সকালে। মা-মেয়ের বাড়ি জেলার বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামে।এ ঘটনার পর চাতাল বন্ধ করে মালিক পালিয়ে গেছেন।