বয়স ২৫ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল বর্তমান মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট পৌরসভার বর্তমান মেয়র বিকুল আলী। তবে এবার সম্ভবত তিনি নির্বাচন করতে পারছেন না। বয়স ২৫ বছর পূর্ণ না হওয়ায় তাঁর মনোনয়নপত্রটি গতকাল মঙ্গলবার বাতিল করা হয়েছে। বিকুল আলী ২০০৪ সালে প্রথম মেয়র নির্বাচিত হন। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় চারঘাটের বর্তমান মেয়র বিকুল আলীর দেওয়া তথ্যের ব্যাপারে অভিযোগ করেন অপর দুই মনোনয়নপ্রত্যাশী। অভিযোগে তাঁরা জানান, বিকুল আলী হলফনামা ও মনোনয়নপত্রে তাঁর নাম পরিবর্তন করে জাকিরুল ইসলাম লিখেছেন। এ ছাড়া তিনি জন্মতারিখ লিখেছেন ১৯৭৪ সালের ৮ সেপ্টেম্বর। কিন্তু তাঁর বয়স ২৫ বছর পূর্ণ হয়নি।চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম বজলুর রশিদ জানান, বিকুল আলী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বলে উল্লেখ করেছেন। কিন্তু অভিযোগ পাওয়ার পর বয়স প্রমাণের জন্য তাঁকে এসএসসি পাসের সনদপত্র জমা দিতে বলা হয়। তবে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন। এরপর তিনি যে বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন, সেই চারঘাট মেরাতপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিকুল আলীর বয়স প্রমাণের প্রয়োজনীয় তথ্য হাজির করতে বলা হয়। প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী বিদ্যালয়ে তাঁর নাম জাকিরুল ইসলাম এবং তাঁর জন্মতারিখ ১৯৮৬ সালের ৮ এপ্রিল।