বয়স্ক ভাতা আত্মসা ৎ অবশেষে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মৃত তিন ব্যক্তির নামে বয়স্ক ভাতা উত্তোলন করে তা আত্মসা ৎ করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। তবে বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি ওই টাকা ফেরত দিয়েছেন। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা গত সোমবার সাংবাদিকদের বলেন, উপজেলার চরকিং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আকরাম উদ্দিন বোয়ালিয়া গ্রামের জালাল আহাম্মদ, ছলেমা খাতুন ও ললিতা বালা দাসের নামে চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বয়স্ক ভাতা (মাথাপিছু ৯০০ টাকা) উত্তোলন করেন। কিন্তু তিনি এই টাকা মৃত ব্যক্তিদের ওয়ারিশদের মধ্যে বিতরণ না করে নিজের কাছে রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে তিনি ওই টাকা ব্যাংকের নির্ধারিত হিসাবে জমা দেন। চরকিং ইউপি চেয়ারম্যানের স্বাক্ষরিত মৃত্যু সনদ অনুযায়ী ওই তিন ব্যক্তি এ বছরের যথাক্রমে ১১, ১৫ ও ১০ জুলাই মারা যান। জানতে চাইলে ইউপি সদস্য আকরাম এ ব্যাপারে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। ইউএনও মাহিদুর রহমান বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।