বয়স্ক ভাতা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল আহমাদ ব্যক্তিগত উদ্যোগে এলাকার দুস্থ, কর্মহীন ও বয়স্ক লোকদের সহায়তা প্রদানে বয়স্ক ভাতা চালু করেছেন। তিনি ওয়ার্ডের ৫০ জন বয়স্ক নারী-পুরুষকে প্রতি মাসে জনপ্রতি ৩০০ টাকা ভাতা দেবেন। এ উপলক্ষে গতকাল রোববার ওই ওয়ার্ডের স্থানীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফয়সাল আহমাদ। বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, সমাজকর্মী গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ওই ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকেও চার হাজার টাকা করে দেওয়া হয়।