বয়স্ক ভাতার কার্ড পেলেন তুফানু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৯৯ বছর বয়সী তুফানু বেগম বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন। গত সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠান করে তাঁকে কার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামান তুফানু বেগমের হাতে কার্ড তুলে দেন। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম আমিরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরীন জাহান উপস্থিত ছিলেন। তুফানু বেগম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের স্ত্রী। তাঁকে নিয়ে গত রোববার প্রথম আলোয় ‘৯৯ বছরের তুফানুর ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ভাতার কার্ড পেয়ে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।