বয়স্ক ভাতার কার্ড পেলেন ফেঞ্চুগঞ্জের সমরুন নেছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন সিলেটের ফেঞ্চু-গঞ্জের গঙ্গাপুর গ্রামের নিঃসন্তান সমরুন নেছা (৮৫)। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ কার্যালয়ে অশীতিপর এই বৃদ্ধার হাতে কার্ড তুলে দেওয়া হয়।ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফু্ল্লা-আল-হোসাইন ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হামিম হাসান গতকাল সমরুন নেছার (বহি নং ২১৬৪) হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন। সমরুন নেছা জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও বিধবা ভাতা পাননি। অথচ একই গ্রামের এক ধনাঢ্য কার্ড পান। এ বিষয়ে ৩ জুন প্রথম আলোয় ‘বয়স্ক ভাতা বৃত্তান্ত’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।