বরিশালে আজ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী: সারা দেশে অব্যাহত সন্ত্রাস, জঙ্গিবাদ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও প্রতিবাদী গণসংগীত পরিবেশন, নগরের অশ্বিনী কুমার হল চত্বরে, বিকেল সাড়ে চারটায়।

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা: প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং ন্যায়বিচারপ্রাপ্তির অধিকার-বিষয়ক সেমিনার, সকাল ১০টায়, জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে।