ভগ্নিপতিকে খুন করে শ্যালকের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ভগ্নিপতিকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন শ্যালক। গত শনিবার ঈদের দিন রাতে পৌরসভার শাহাপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, মাস্টারপাড়া গ্রামের প্রভাত সাহার (২৮) সঙ্গে রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর শাহপাড়া গ্রামের সুমন সাহার (২৮) বন্ধুত্ব ছিল। এই পরিচয় সূত্রে প্রভাত সুমনের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে সুমন তাঁর স্ত্রী-সন্তানকে ফেলে দেড় বছর আগে প্রভাতের বড় বোন সুচিত্রা সাহাকে (৩০) বিয়ে করেন। শনিবার সুমন বদরগঞ্জের শাহাপুর মাস্টারপাড়ায় দ্বিতীয় স্ত্রীর কাছে আসেন। রাতে তিনি প্রভাতের কক্ষে ঘুমিয়ে পড়েন। প্রভাত রাতে ঘরে ফিরে সুমনকে নলকূপের হাতল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যান।বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, সুমনকে হত্যার পর পালিয়ে যান প্রভাত। পরদিন রোববার সকালে থানায় এসে হত্যার দায় স্বীকার করে তিনি আত্মসমর্পণ করেন। এর পরই সুমনের দ্বিতীয় স্ত্রী সুচিত্রা সাহা থানায় এলে তাঁকেও গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়।প্রভাতের উদ্ধৃতি দিয়ে সফিকুল ইসলাম বলেন, প্রভাতের স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেওয়ায় তিনি সুমনকে খুন করেছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় সুমনের বাবা সুরেশ সাহা বাদী হয়ে প্রভাত এবং তাঁর মা, এক ভাই ও বোন সুচিত্রাকে আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁর ছেলে সুমন বিদেশে যাওয়ার জন্য ছয় লাখ টাকা নিয়ে শনিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান। ওই টাকা হাতিয়ে নিতেই সুমনকে খুন করা হয়।